শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না ব‌লে হুঁশিয়ার উচ্চারণ ক‌রে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর আমীর ডা. শ‌ফিকুর রহমান।শুক্রবার (২১ মার্চ) নিজের ভে‌রিফায়েড ফেসবুক পে‌জে এমন আহ্বান জানিয়ে পোস্ট দেন শফিকুর রহমান।

জামায়াত আমিরের পোস্টটি তুলে ধরা হলো— 

বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানীতে আমরা পবিত্র রমাদানুল কারীম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানীতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত ব‌লেও উল্লেখ ক‌রেন তি‌নি।

বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাহিরে অন্য কিছু ভাবার কোন সুযোগ নেই।আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের ওপর রহম করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদের মেহেরবানী করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin