মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আ. লীগ এখন অনেক বেশি শক্তিশালী: কাদের

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৬:৪০ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি সুসংগঠিত। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, আন্দোলনের নামে যেকোনো সংহিসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর তো গেলো, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? ১৯৭১ সালে ২৩ বছরের স্বাধিকার আন্দোলন সংগ্রাম আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা পাগল মানুষ লড়াই করি। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। কিন্তু এ বিজয় পূর্ণতা পায়নি, যতোক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন বিজয়ের মহানায়ক শেখ মুজিব। তার অনুপস্থিতিতে বিজয় ছিলো অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিলো ১০ জানুয়ারি ১৯৭২।

তিনি বলেন, আজকের এই দিনের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আদর্শ রাষ্ট্র। সেই আদর্শ রাষ্ট্র আমাদের অঙ্গিকার। সেই আদর্শ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো। আজকের এই দিনে আমাদের শপথ, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, তথা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin