সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৯:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে এ দুর্ঘটনা ঘটে।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, বিধ্বস্ত হওয়া এলাকায় শিশুদের একটি স্কুল আছে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইউক্রেনের পুলিশ জানায়, ‘১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে দু’জন শিশু রয়েছে। আহতদের মধ্যে ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।’ কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin