বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইবিতে ভর্তি পরীক্ষা এক ডিনের সম্মানী অন্য ডিনের পকেটে’

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ভিজিল্যান্স টিমের দায়িত্ব পালনকারী এক ডিনের সম্মানী অন্য ডিনের পকেটে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুস সামাদ বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০২২ সালের ৩০ জুন থেকে ২০ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালে তিনি ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর সেই সম্মানী এখনো তিনি পাননি।অভিযোগে ড. সামাদ উল্লেখ করেন, ‘ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্ধারিত সম্মানী আমি এখনো পাইনি। তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি।

অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ড. আব্দুস সামাদের মেয়াদ শেষ হয় এবং পরবর্তী সময়ে ড. রেজওয়ানুল ইসলাম নতুন ডিন হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালের মার্চে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভিজিল্যান্স টিমের সদস্যদের সম্মানী বাবদ ৬৫ হাজার টাকার একটি চেক আসে, যা গ্রহণ করেন ড. রেজওয়ানুল ইসলাম, যিনি তখন দায়িত্বে ছিলেন।

তবে অর্থ বণ্টন উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সম্মানী টাকার প্রাপ্য ছিল সাবেক ডিন ড. সামাদ। কিন্তু সাবেক আরেক ডিন ড. রেজওয়ানুল ইসলাম ওই টাকা ফেরত দেননি। তাঁর মতে, ‘সাবেক ডিনের আমলে শুধু ভর্তি পরীক্ষা হয়েছিল। আমার সময়ে ভর্তিসংক্রান্ত অন্যান্য কাজও হয়েছিল। তাই আমি সম্মানীটি অর্ধেক ভাগ করে নিতে চেয়েছিলাম। কিন্তু উনি সেটা গ্রহণ করেননি।’
ড. রেজওয়ানুল ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’এ বিষয়ে জানতে চাইলে ইবির অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আনার পাশা  বলেন, বিষয়টি নিয়ে ভর্তি পরীক্ষা কমিটিতে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin