ইমাম হোসেন হত্যার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযো
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে ইমাম হোসেন (৫৫) হত্যা মামলার জের ধরে জাহেলা আক্তার (৫৩) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় জাহেলা আক্তার মদন থানায় ৮ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আখাশ্রী গ্রামে ১২ এপ্রিল ২০২৫ সালে ইমাম হোসেন খুন হন। হত্যার আসামি জাহেলা আক্তারের দুই ছেলে। দুই ছেলে জেল কেটে বাড়িতে অবস্থান করলেও অন্যরা পলাতক রয়েছে। এই কারণে জাহেলা আক্তারের ওপর বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।
ঘটনার দিন বৃহস্পতিবার জাহেলা আক্তার নিজের নারিকেল গাছের ডাব পড়ছিলেন। এ সময় অভিযুক্ত রবিকুল, রাজন, সোহাগ, ঝন্টু, স্বামী রুহামসহ ৮/৯ জন তাকে মারধর করে গুরুতর জখম করে এবং তার বাড়ির মালামাল ভাঙচুর করে।
এ বিষয়ে বাদীর পক্ষের ইসমাইল অভিযোগ করেছেন, “বাড়ি ঘর ভাঙচুরের স্ট্যাম্প নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে। আর কত মিথ্যা মামলা করবে?
মদন থানার ওসি হাসনাত জামান জানান, “এ ঘটনায় একজন নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।