বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান’ শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, গত রাতে ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তু ও এই অঞ্চলে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্য এবং সক্ষমতা নিয়ে আমাদের ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাব। এই যুদ্ধের ধারাবাহিকতায় আমরা শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু ভাবছি না।’ আইআরজিসি বলছে, ‘যুদ্ধ তখনই শেষ হবে যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া সরে যাবে।’মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘শত্রু সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছপা হবে না।’

বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin