মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদযাত্রার পঞ্চম দিন কমলাপুরে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। আজ রবিবার সকাল থেকেই স্টেশনে ঘরমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। স্টেশন ঘুরে দেখা যায়, চেকিংয়ের আওতায় এসে শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। সবার সঙ্গেই রয়েছে ট্রেনযাত্রার টিকিট। ব্যাগ-ট্রলি নিয়ে নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন তারা। ট্রেন এলেই দ্রুত ট্রেনে উঠে পড়ছে ঘরমুখী এসব মানুষ।

তবে কারো কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে তদারকি করছেন। যাত্রীদের প্রত্যাশা, সব সময় রেলওয়ে এমন সার্ভিস থাকলে টিকিটবিহীন যাত্রী কমে যাবে।

গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগমুহূর্তে স্টেশন থেকে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin