মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

উখিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, ২ রোহিঙ্গা নিহত

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৭:২৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও বি-৩৪ ব্লকের বাসিন্দা গোলাম কাদিরের ছেলে রিদুয়ান (২৬)।  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বলেন, রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ রফিকের ওপর ৪০-৫০ দুর্বৃত্ত হামলা চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮-এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৭৩ রাউন্ড গুলি ছোড়ে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছুরি, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগজিন ও চারটি শটগানের কার্তুজ এবং দুটি মরদেহ পাওয়া গেছে। সুরতহাল শেষে নিহত রোহিঙ্গাদের মরদেহ রাতেই উখিয়া থানায় নিয়ে আসা হয়। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin