মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

উন্নত দেশে মন্দা দেখা দিলেও বাংলাদেশ ভালো আছে : প্রধানমন্ত্রী

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭:১৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিভিন্ন দেশ হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটাই বাংলাদেশের অর্জন। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা কার্যকর করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে প্রবৃদ্ধি কিছুটা কম হলেও মাথাপিছু আয় বেড়েছে। এ ছাড়া দারিদ্র্য কমেছে, মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। তিনি বলেন, রপ্তানির নতুন বাজার খোঁজার পাশাপাশি দেশের বাজারের দিকেও নজর দিতে হবে। যত বেশি পণ্য বহুমুখি করতে পারব, তত বেশি নতুন নতুন বাজার পাব। তাহলে পণ্য রপ্তানিও বেশি করতে পারব।

সরকারপ্রধান বলেন, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের জন্য অবকাঠামো গুরুত্বপূর্ণ। তাই আমরা সড়ক, রেল, নৌপথ সবকিছুর উন্নয়ন করছি। শেখ হাসিনা বলেন, সরকার সড়কসহ সকল ধরনের চলাচল অবকাঠামোর উন্নয়ন করে চলেছে। পদ্মা সেতু ও মেট্রোরেল চালু হয়েছে।এর আগে, রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin