সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেলেন বাবাহারা যমজ ভাই

Reporter Name / ৪৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

এবার এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যমজ ভাই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিরাজুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপম মাহমুদ ও রিদম মাহমুদ দুই ভাই। তারা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।

রূপম ও রিদম উপজেলার ভূঞাগাঁতী এলাকার আব্দুল মালেক সরদার ও আমিনা খাতুন দম্পতির ছেলে। এসএসসি ও জেএসসি পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন তারা। পড়াশোনার পাশাপাশি কবিতা লেখা আর ক্রিকেট খেলা তাদের খুবই প্রিয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের আগস্ট মাসে মারা তাদের বাবা আব্দুল মালেক সরদার মারা যান।

যমজ ভাই রূপম ও রিদম বলেন, আনন্দের এ দিনে বাবার কথা খুব মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল আমাদের চিকিৎসক বানাবেন। তার স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি আমরা। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি।

তাদের মা আমিনা খাতুন বলেন, স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখছি। ওরা মানুষ হলে স্বামীর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin