শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এত ভালোবাসায় ভাসিনি কখনো: জ্যোতিকা জ্যোতি

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১:৫৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক

দর্শকপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার নিয়োগের খবর গণমাধ্যমে প্রকাশের পর প্রিয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। জ্যোতিকা জ্যোতি সবার কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন পেয়ে রীতিমতো অভিভূত। এতে আবেগাপ্লুত হয়ে তিনি আজ (১৫ মার্চ) দুপুরে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘এত ভালোবাসায় ভাসিনি কখনো! এ আমার পরম পাওয়া। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমার নিয়োগের রাষ্ট্রীয় প্রজ্ঞাপন বের হওয়ার পর থেকে দেশের আনাচে কানাচে, আমার নিজের এলাকা ও বিদেশ থেকে অগণিত মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি আমি। আপনাদের এই শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে, আমি অভিভূত! আপনাদের ভালোবাসা আর এত বড় দায়িত্বের চাপ আমাকে নতুন করে অনেক কিছু ভাবাচ্ছে।’ জ্যোতি আরও লিখেছেন, ‘গতকাল (১৪ মার্চ) একটু ব্যস্ত সময় পার করতে হয়েছে মন্ত্রণালয়ে, প্রচুর ফোনকল, হোয়াটআ্যপ, মেসেঞ্জার কল, মেসেজের কারণে ফোন হ্যাং হয়েছে কয়েকবার, চার্জ করতে হয়েছে কয়েকবার-এসব কারণে আমি অনেকের কল ধরতে পারিনি, মেসেজের রিপ্লাই করতে পারিনি। আশা করি আপনারা আমাকে বুঝবেন। আমি তো চাই প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে এই আনন্দ ভাগাভাগি করি।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জ্যোতি লেখেন, ‘প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন মাধ্যমে উইশ করেছেন, কৃতজ্ঞতা প্রতিটি মিডিয়ার প্রতি যারা আমার কাজ ও আমাকে ভালোবেসে প্রচার প্রচারণা করছেন। আপনাদের এই উৎসাহ আমার দায়িত্ব পালনে এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে আমার পথচলায় দারুণ শক্তি জোগাবে। ধন্যবাদ সবাইকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin