নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বাচ্চু যিনি জীবনের মায়া না করে গ্রাম অঞ্চলের সাধারণ নাগরিকের পাশে থাকতে পছন্দ করেন। একজন জাতীয় সংসদ সদস্য হয়ে নিজে নিজে ব্যাগ হাতে নিয়ে সাদা সিদে মন নিয়ে নিজের হাতে সবজির বাজার করছেন এমন মন মানসিকতার এমপি বা গফরগাঁও কোন জনগণের অভিবাবক আমার জীবনেও দেখি নাই এই ভাবেই মত প্রকাশ করলেন সবজি ব্যবসায়ী।
তিনি বলেন আমাদের এমপি স্যার যখন বাজারে ঢুকে আমার ছোট্ট এই দোকান থেকে উনি নিজ হাতে সবজি ক্রয় করলেন তখনো ভাবতে পারি নাই উনি টাকা দিবেন কিন্তু না আমার পরিকল্পনাটাও বেসতে গেল বাজার করার পর উনার নিজ হাতে আমাকে টাকা দিলেন আমি এই টাকাটা নিজের আশীর্বাদ মনে করে গ্রহণ করেছি। সরজমিনে ঘুরে দেখা যায় সবারই মুখে একটি আলোচনা এমপির সাদাসীধে চলার জন্য এটি হবে একটি মাইল ফলক শিক্ষা।

অতীতে আমরা কখনোই এইরকম বড় একজন নেতা হয়ে নিজে বাজারের খোঁজখবর নিবেন নিজেই বাজার করবেন নিজ হাতেই টাকা দিবেন আমরা আসলেই এবারে গফরগাঁও উপজেলা বাসি বড়ই ভাগ্যবান আমরা অত্যন্ত সরলমনা একজন নেতা পেয়েছি আশা করি সুদূর ভবিষ্যতেও এই নেতার মাধ্যমেই গফরগাঁও উপজেলা পরিচালিত হবে এবং গফরগাও বাসি উন্নয়নের চিত্র দেখতে পারবে।
গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন বলেন আমরা নেতার সাথে চলাফেরা করি নেতার নির্দেশ নেতার নাম ভাঙ্গিয়ে বা নেতার পরিচয় দিয়ে কেউ যেন কোন ধরনের অহংকার,তাকাব্বরি, হিংসা,না করি এ নিয়ে উনার কঠোর নির্দেশ আছে ।এক কথায় আমার নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু এমপি অত্যান্ত সরল মনা ও জনমূখী নেতা।
উপস্থিত জনতারা বলেন আসলেই আক্তারুল জামান বাচ্চু আমাদের গফরগাঁও র শ্রদ্ধাভাজন মাওলানা পাঁজবাগী রহঃ এর ছত্রছায়া থেকে তার এই নীতিতেআসতে পেরেছেন বলে আমার মনে হয়। আমরা তার সাফল্য কামনা করছি নেক হায়াত কামনা করছি তার দ্বারাই সম্ভব হবে গফরগাঁও উপজেলার দুর্নীতি মুক্ত উন্নয়নের যুক্ত করতে পারবেন এই গফগাঁওকে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.