শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এমপি-মন্ত্রীর স্বজনদের স্থানীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আগামীতে এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে।

বিএনপি নিজের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একইভাবে সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin