মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কবিতা” ”বৃষ্টিতে শান্তি” কবি এফ আর কামাল !

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:১১ পূর্বাহ্ন

কেঁদেছে আকাশ ঝরেছে বারি
ঠান্ডা হয়েছে দেশ,
তাপদাহ কমেছে এবার
খুশির নাই তো শেষ।
শুকরিয়া আদায় করি
বলি,আলহামদুলিল্লাহ্
সবকিছুই যাঁর নিয়ন্ত্রণে
তিনিই মহান আল্লাহ।
গরম গরম করে সবাই
মরছে ক’দিন ধরে,
এক বৃষ্টিতে গরম গেলো
দেশটা ছাড়ি দূরে।
ঠান্ডা হাওয়ায় শীতল হয়েছে
আমজনতার প্রাণ,
মন খুশীতে কাটছে কৃষক
সোনার বাংলার ধান।
কষ্ট হলেও মানিয়ে নিচ্ছে
স্বস্তি আসছে ফিরে,
কাজ করছে ধানের ক্ষেতে
খুশির বন্যার জোরে।
্যাঙ ডাকছে মুখ ফুলিয়ে
জমছে যেথায় পানি,
সূখের পরশ একটু পেয়ে
বিলাচ্ছে শান্তির বাণী।
সারি সারি সবুজ বৃক্ষও
হাসছে সুখের হাসি,
তাই তো মোরা বিধাতাকে
এতো ভালোবাসি।
সূর্য মামার রাগ কমেছে
দিবে না আর তাপ,
আল্লাহ তুমি ভালো রেখো
মোচন করে পাপ।
এক বৃষ্টিতেই এতো শান্তি
সুখ বিলাসে মরি,
চলো সবাই আল্লাহকে
সদায় স্মরণ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin