শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুমারখালীর চাপড়া নৌকার ক্যাম্প পুড়ানোর  অভিযোগ

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১:০৫ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে মীর মোশারফ হোসেনের বাস্ত ভিটা লাইনী পাড়ায় নৌকার ক্যাম্প পুড়ানোর অভিযোগ উঠেছে। গতকালকে রাতে ট্রাক সমর্থিত ও নৌকার সমর্থকদের মধ্যে বাকবিদন্ত হয়। তারই জের ধরে নৌকার ক্যাম্প পুড়িয়েছে বলে অভিযোগ নৌকার সমর্থকদের। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারিনি।

এ বিষয়ে এলাকাবাসী বলেন গতকালকে রাতে আমাদের এখানে পোস্টার ছেঁড়া নিয়ে বাক বিদন্ত সৃষ্টি হয়। সে সময় আইন-শৃঙ্খলা বাহিনী এসে দুই পক্ষকে শান্ত সৃষ্ট থাকার জন্য অনুরোধ করেন। পরে তারা চলে যান। আমরা সকালে বের হয়ে দেখি নৌকার ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে। কে বা কারা করেছে তা এখনো সনাক্ত করা হয়নি।

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী এই ঘটনার পরপরই এখানে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুর সাথে কথা হলে তিনি বলেন নৌকার ক্যাম্প পুড়ানোর ঘটনা শোনার সাথে সাথে আমি এখানে এসেছি সঙ্গে সঙ্গে আমি অতিরিক্ত পুলিশ সুপার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছি। আমার ইউনিয়নে এই প্রথম ক্যাম্প পোড়ানো হয়েছে। যে বা যারাই করুক না কেন এমন ঘটনা তা খুবই দুঃখজনক। আমরা খুব দ্রুতই আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনকে জানিয়েছে তারা দেখে গিয়েছে। কারা এমনটা ঘটিয়েছে তা সনাক্তর চেষ্টা চলছে। আমাদের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন  আমরা দেখলাম নির্বাচন কমিশনকে জানাবো। তারা যে নির্দেশনা দিবেন সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে  কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ এর সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা যে ব্যবস্থা নিবেন সেটাই ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin