সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। জয়দেব বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।

মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আমরা মোড়ে পৌঁছেই দুইজনকে মৃত দেখি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় রিলিজ করা হয়েছে। মরদেহ এখনো আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin