বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় সাজা প্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ায় যৌতুক নির্যাতনে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ  ইলিয়াস খান প্রেস ব্রিফিংএ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮)। দৌলতপুর  উপজেলার আদাবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা বাগু মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া বাজারপাড়া গ্রামে অভিযুক্ত জব্বার নিজ বাড়িতে স্ত্রী ছাপাতন নেছা(৪০) কে যৌতুক দাবিতে নির্যাতন করার সময় শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পারশস্ত বাঁশ বাগানে লাশ ফেলে রাখে। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে দৌলতপুর থানার করা হত্যা মামলাটির বিচার শেষে আসামীর বিরুদ্ধে  আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় ২০২২ সালের ২১ এপ্রিল কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন (আমৃত্যু ঞরষষ ফবধঃয) সশ্রম কারাদন্ড এবং ২৫,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

রায়ের পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর এলাকা হতে পলাতক আসামি মোঃ আঃ জব্বার আলী (৬৪), পিতা- মৃত বাগু মন্ডল, সাং- আদাবাড়িয়া বাজারপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে বুবধার দুপুরে গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮) কে আদালতে সৌপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin