বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা পেয়েছে বিজিবি

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা ইয়াবার মূল্য পাঁচ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এ সময় মিরপুর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৩০ গজ পূর্বদিকে পরিত্যক্ত ভবন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরও বলেন, যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin