বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ অংশ থেকে মলেজান নেছা (৬৫) নামে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ ভাসতে দেখে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ৪৭ বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে।

পরে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে এবং মৃতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

স্বজন ও স্থানীয়রা জানান, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেতেন।

প্রায় পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাকে খুঁজে পেতে আশ পাশের বিভিন্ন এলাকায় মাইকিং করাসহ ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

বিজিবি ও দৌলতপুর থানা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে নদীতে পড়ে গিয়ে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin