মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুর সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে উপজেলার তারাগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মর্জিনা খাতুন হোসেনাবাদ গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, ডায়াবেটিস রোগী মর্জিনা খাতুন অন্যদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। কুষ্টিয়া প্রাগপুর সড়ক ধরে তিনি তারাগুনিয়া বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় গৃহবধূ মর্জিনার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।