রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ৭৫বোতল ফেনসিডিলসহ আটক ১

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১:০২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ আব্দুস সামাদ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত ১জানুয়ারি, বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল টলটলিপাড়া এলাকার চঞ্চলের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়।এসময় ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে র‌্যাব।উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার বলে র‌্যাব সূত্র জানিয়েছে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin