শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া, মহিষকুন্ডি, ধর্মদাহ ও শেওড়াতলা বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার ভোরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য আনুমানিক সিজার মূল্য ৫৯ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।এছাড়াও গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫) কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সে একই এলাকার মৃত আফতাহিমের ছেলে। উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin