সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় যুবক গুলিবিদ্ধ

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ছোটন (৩৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও ধারাল অস্ত্রে আঘাতে আহত মাদক চোরাকারবারী ছোটন সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কামুর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, মাদক চোরাকারবারীদের অভয়াশ্রম পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে মাদক চোরাকারবারী ছোটন অবস্থান করছিল।

ছোটনের অবস্থানের খবর পেয়ে প্রতিপক্ষ মাদক চোরাকারবারী জনি (২৮), জাদু (৩২), রুবেল (২৭) ও ছোটন (৩২) সশস্ত্র অবস্থায় আশ্রয়ন কলোনীতে গিয়ে তার ওপর হামলায় চালায়। এসময় তাকে লক্ষ্য করে জনি গুলি চালালে ছোটন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর মাদক চোরাকারবারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।হামলাকারী মাদক চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের চালান পাচারকালে বিজিবি’র অভিযানে তা ধরা পড়ে। তাদের ধারনা বিজিবিকে তথ্য দিয়ে ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছে গুলিবিদ্ধ ছোটন।

এরই জের ধরে ছোটনের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।চোরকারবারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে জনি নামে এক মাদক চোরাকারবারীর হামলায় ছোটন নামে অপর একজন মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে।দৌলতপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এবং হামলাকারীদের সাথে জড়িতদের এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি তবে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin