সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।আটকরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রিরচরের মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয়কে আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায়।বিজিবি সূত্র আরও জানায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়। আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin