শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাপ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়া ৮ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত মো. জাহিদ (২৪) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর সেন্টার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাহিদ দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শিকার শিশুটি বাজারে জুস বিক্রেতার কাছ থেকে লেবুর শরবত কিনে খেতে গেলে জাহিদ নিজেকে মসজিদের হুজুর পরিচয় দিয়ে তাকে প্রলোভন দেখায়।

পরে সেন্টার মোড় জামে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝামাঝি স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত জাহিদকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার পর শিশুটির নানী বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে । এবং জিঞ্জাসাবাদ শেষে আজ (২৭ মার্চ) শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin