বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় আজ উদ্বোধন হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

ভারতীয় ভিসা আবেদনের জন্য আর অন্য জেলায় যেতে হবে কুষ্টিয়াবাসীদের। সাংস্কৃতিক রাজধানী ও স্বাধীনতার সূর্যোদয়ের জেলা কুষ্টিয়ায় উদ্বোধন হচ্ছে ভারতের ভিসা সেন্টার। আজ রবিবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় কুষ্টিয়া শহরের জেলা পরিষদ ডাক-বাংলোতে ভারতের ভিসা সেন্টার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বেলা ১০টায় নিজ বাসভবনের সামনে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ করবেন। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চেক বিতরণ করবেন। ভারতীয় ভিসা সেন্টারকে মাহবুবউল আলম হানিফের নতুন বছরের উপহার আবার কেউ কেউ ঈদ উপহার হিসেবে মনে করছেন। শহর ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। চারিদিকে সাজ সাজ রব।
এদিকে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বেলা সাড়ে ১২টায় শিলাইদহে পৌঁছাবেন। দুপুর দেড়টাই  কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করবেন। বেলা আড়াইটার দিকে ভিসা সেন্টার উদ্বোধন করবেন। সার্কিট হাউজে বিকাল ৪টার দিকে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন।
কুষ্টিয়ার সুধী সমাবেশ, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র নিকট জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুষ্টিয়ায় ভারতের ভিসা সেন্টারের দাবি উত্থাপন করেন।
এসময় তিনি আশ্বস্ত করে বলেন, কুষ্টিয়ায় ভিসা সেন্টার হবে। ভিসার জন্য এই জেলার মানুষকে আর হয়রানির শিকার হতে হবে না। শীঘ্রই  জেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে। আজ সেই মাহেন্দ্রক্ষণ। কুষ্টিয়াসহ আশে পাশের ৫ থেকে ৬ জেলার মানুষদের ভোগান্তি লাঘবের দিন আজ।
চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, ভ্রমণসহ নানা প্রয়োজনে এখন ভারতে যেতে আর ভিসার জন্য কোন দূরদূরান্তে দৌড়ঝাঁপ করতে হবে না। বাড়ির খাবার খেয়ে, পায়ে হেঁটে যেয়ে ভিসার আবেদন করতে পারবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin