শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমানঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
তবে একটি সূত্র বলছে, ৪ সেপ্টেম্বর উপজেলা সাব রেজিস্টার অফিসে চাঁদাবাজি ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মারধরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে।

এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন বিএনপি নেতা জাফর ইকবাল।
এ ব্যাপারে ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার নিশাত আহমেদের কাছে জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করনেননি।দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin