মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরেক সড়ক সংলগ্ন জিকে ক্যানেলে এ মর্মান্তিক  মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার ফকরুল আহম্মেদের ছেলে এবং আমলা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে জুম্মার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশে জিকে ক্যানেলে গোসল করতে যায় আব্দুল্লাহ। পানিতে ডুব দেওয়ার পর তাকে খুঁজে না পাওয়ায় তাকে খোঁজাখুঁজি শুরু করে স্থানীয়রা।

পরে জিকে ক্যানেল থেকে তাকে অচেতন অবস্থায় তুলে মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুবাড়িয়া জামে মসজিদের ইমাম ও আব্দুল্লাহর দাদা সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin