শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে অনশনসহ ৩ দিনের কর্মসূচি

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৬:০১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা। সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ জানুয়ারি বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, ৪ নভেম্বর জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ করবেন।কিন্তু ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম-আহবায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশ আহ্বায়ক ও সদস্যসচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত। যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মজুমদার, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ দলের পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin