বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin