সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত এবং অপর আরেক ছাত্রী আহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল জব্দ ও নয়ন নামের চালককে আটক করেছে পুলিশ।
নিহত হয়েছে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার সোহানের মেয়ে সামিয়া আক্তার সোহাগী (৯)। সে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
প্রত্যক্ষদর্শী চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রানী সরকার জানান, বিদ্যালয়টি কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হওয়ায় প্রতিদিন তারা কোমলমতি শিশুদের নিজেরা সড়ক পারাপারে সহযোগিতা করেন।
সোমবার বেলা ১২ টার দিকে প্রথম শিফট এর স্কুল ছুটির পর প্রতিদিনের মতো তিনি ও মিঠুন নামের একজন এলাকাবাসী শিশুদের সড়ক পারাপার করার সময় প্রচন্ড গতি সম্পন্ন কুমারখালী মুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিলে সামিয়া আক্তার সোহাগী ঘটনাস্থলে নিহত হয়।
এবং আরেক ছাত্রী হালিমা আক্তার মুন্নি গুরুতর আহত হলে তাকে ও মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সড়কে স্প্রিডব্রেকার ও চালককের বিচারের দাবিতে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ছাত্রী নিহত ও আরেকজন আহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোটরসাইকেল জব্দ ও চালক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin