মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ২:৪২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সক্রিয় অংশ গ্রহণ ও আগ্রহের কারণে পিঠা উৎসব অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে। কুষ্টিয়া জেলার গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার সমারোহ ছিল উক্ত পিঠা উৎসবে। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এ সময় বলেন, পিঠা উৎসব বাঙ্গালী সংস্কৃতির অংশ; বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেলিম তোহা, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক কুষ্টিয়া নাগরিক কমিটি, প্রফেসর ডা. এস এম মুসতানজিত, সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সভাপতি কুষ্টিয়া নাগরিক কমিটি, ড. আমানুর আমান, ভারপ্রাপ্ত পরিচালক জনসংযোগ দপ্তর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin