মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
Oplus_131072

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার পর মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।

এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। প্রথমে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ফিরে আসেন।

পরে ক্যাপ্টেন সোহানুরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। বেলা একটার কিছুক্ষণ পর সেনাবাহিনী ও মেডিকেল শিক্ষার্থীরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আগামী ২০ দিনের মধ্যে শিশু বিভাগ ও মেডিসিন বিভাগ চালুর লিখিত আশ্বাসে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়,২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে।

সেখানে ছয়তলা অ্যাকাডেমিক ভবন, চারতলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলাবিশিষ্ট ডরমিটরি,মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করেন।

শিক্ষার্থীরা দুটি ভাড়া বাসে যাতায়াত করেন। কারণ, মেডিকেল কলেজে হাসপাতাল অংশ চালু হয়নি। এদিকে তিন দফা কাজের মেয়াদ বাড়ানোর পরও মেডিকেল কলেজের হাসপাতাল চালু হয়নি। নির্মাণাধীন হাসপাতাল ভবনের একটি ব্লকে গত বছরের ১৫ নভেম্বর আংশিক বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না।

আন্দোলনকারী মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বলেন, হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও এখন পর্যন্ত পুরোদমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে পারেনি।

এমবিবিএস শেষবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার বলেন,শুধুমাত্র বহির্বিভাগ চালু রাখা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও তা হয়নি। তিন মাস আগেই প্রশাসনিক অনুমোদন হয়ে গেছে। তারপরও চালু হয়নি। অবিলম্বে মেডিকেল কলেজের হাসপাতাল চালুর দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্বদানকারী এমবিবিএস নাইন ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচালক স্যার আমাদের জানিয়েছেন ২০ দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশু ও মেডিসিন বিভাগ চালু করবেন। আগামী এক মাসের মধ্যে সার্জারিসহ অন্যান্য বিভাগ চালু করা হবে।

তিনি বলেন, সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়ে পরিচালক স্যারের সাথে কথা বলেছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান এই ছাত্র প্রতিনিধি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবির বলেন, দ্রুততার সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করার বিষয়ে সকল পদক্ষেপ চলমান আছে। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে শিশু বিভাগ ও মেডিসিন বিভাগ চালুর লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আল মামুন বলেন, অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা, এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin