সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

Reporter Name / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে।
রোববার (২৫মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, এই আসনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন করলো। এসময় তিনি আরও বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াতে ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।

প্রার্থী মুফতি আমীর হামজা প্রসঙ্গে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন সুপরিচিত ব্যক্তি। সুতরাং আমার ধারণা, আপনাদের কাজ করতে আরও সহজ হবে। মানুষের দ্বারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো।’

দায়িত্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, কুষ্টিয়া-৩(সদর) আসনে পরপর দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin