রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি প্রার্থীর কর্মী ও সমর্থকরা শনিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেছেন।

কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া বিক্ষোভকারীরা কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ভোট ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ভোট পুনঃগণনার দাবি জানান। ঘণ্টাব্যাপী বিক্ষোভে শত শত কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin