বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কেশবপুরে সচেতন সোসাইটির উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন

এস আর সাঈদ, কেশবপুরঃ

যশোরের কেশবপুরে সচেতন সোসাইটির উপজেলা এ্যাডভোকেসি সভা স্যোশাল মার্কেটিং কোম্পনীর আর্থিক
সহায়তায় সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সচেতন সোসাইটির যশোর জেলা
ম্যানেজার মাসুম বিল্লা এর সভাপতিত্বে ও উপজেলা সুপরভাইজার সুজাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত
এ্যাডভোকেসি সভায় এসএমসি কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিল্যুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর
হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যুরো বাংলাদেশের এ্যরিয়া
ম্যানেজার মিজানুর রহমান, সমাধানের প্রোগ্রাম অফিসার মুনছুর আলী, সুফিয়া খাতুন শিখা, সচেতন
সোসাইটিরকমিউনিটি মবিলাইজার সাবিরা খাতুন, পুর্নিমা পাল, খুরশিদা প্রমুখ। কমিউনিটি
মোবিলাইজেশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্যসম্মত পরিকল্পিত পরিবার গঠনে আচরণ পরিবর্তনের জন্য উদ্দিষ্ট
জনগোষ্ঠীর মাঝে ক্ষতিকর স্বাস্থ্যাভাস দূরীকরণ এবং সুঅভ্যাস অনুশীলনে সক্ষম দম্পত্তি, কেয়ারগিভার, কিশের-
কিশোরী ও বিভিন্ন গ্রæপে দলীয় সভা পরিচালনার মাধ্যমে সচেতন করা, যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
গ্রহণে সক্ষম হয়, এর ধারাবাহিকতায় কমিউনিটি মোবিলাইজেশন প্রকল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী-
বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সাথে উক্ত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin