মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কোডেকের উদ্যোগে ফরিদপুরে  শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ 

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার   উপজেলার সদরদী রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা  হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা। ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় ভাঙ্গা এরিয়া ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস পলাশের  সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের পদস্থ কর্মকর্তা শাহিন পাঠান,সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হয়।
এ ব্যাপারে কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার তিন শ’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো। আগামীতেও অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষা,দারিদ্র দুরীকরন সহ সরকারের পাশাপাশি কোডেক কাজ করছে। তিনি কোডেক সহ সকলকে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin