সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কোন দুষ্কৃতিকারী যেন অঘটন ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে”শামা ওবায়েদ 

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, প্রত্যেকটি ইউনিয়ন যেন শান্তিপূর্ণ থাকে সেদিকে  এবং কোন দুষ্কৃতিকারী যেন অঘটন ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।   নিজেদের মধ্যে গন্ডগোল করলে বেঈমানরা লাভবান হবে,  ফ্যাসিবাদরা লাভবান হবে। ফ্যাসিবাদদের জিতিয়ে আমাদের লাভ নেই।  সতরাং আমাদের নিজেদের সংগঠনকে ঠিক রাখতে হবে এবং শক্তিশালী করতে হবে।
সোমবার (১৯ মে) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে  দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত  ঘটনাস্থল পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ আরো বলেন,  যাদের বাড়ি ঘর ভাংচুর হয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি।   তাদের সকল প্রকার সমস্যা সমাধানে আমি আছি এবং থাকবো।  আল্লাহতালা উপরে আর আমরা নিচে আছি সকল সমাধানের জন্য।
এসময় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে রাতে ও ১০ মে সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের অন্তত ৩০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটাপাট করা হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin