রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: মেয়র তাপস

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪, ৬:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান মেয়র তাপস। এসময় পশুর হাটের বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে যাতে নগরে যানজট না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin