মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জানান, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরেন। এ সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রস্তাবনায় রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবাপ্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

এছাড়া, আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্যখাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin