শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name / ৩২৩ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ অপরাহ্ন

সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে ৯/১২/২২ইং শুক্রবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

শান্তির প্রতীক কবুতর মুক্ত আকাঁশে উড়িয়ে দুর্নীতি বিরোধী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও মোঃ আবিদুর রহমান।
উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে. এম এহছান, অ্যাডভোকেট এর সভাপতিত্বে দূর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।সভায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইসরাত শাহীন, সামাজিক সংগঠন ‘৮৫ সভাপতি আবদুল হামিদ বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেছেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার। পৌর শহরে  দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, পৌর ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা সহ সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin