শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি ইটভাটায় লড়ি চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্তদের বিচার ও ঝুঁকিপূর্ণ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শেখের ভিটা এলাকায় অবস্থিত মেসার্স ভাই আর বোন ইটভাটায় লড়ি চাপায় হাসিব (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়। নিহত হাসিব ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।
এলাকাবাসী অভিযোগ করেন, এর আগেও একই ইটভাটার ট্রাক্টর লড়ি চাপায় উম্মে হাবিবা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু তাহের, জহিরুল ইসলাম শিপু, জসিম ও কাজল শেখসহ স্থানীয়রা। বক্তারা বলেন, শেখের ভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিআরবি ইটভাটার কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা ইটভাটাটি দ্রুত বন্ধ ও মালিক তাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin