সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন

 মোঃজামাল উদ্দিন, কালাচাঁন:  ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের প্রতীক বরাদ্দের পর আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২১ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীর সমর্থকেরা মিনি স্টেডিয়াম এলাকা থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি ইসলামিয়া সরকারি স্কুল প্রাঙ্গনের সামনে পৌঁছালে হঠাৎ করেই গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। রাজনৈতিক উত্তেজনা প্রশমনে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin