মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে হত্যা ও ডাকাতি মামলার আসামী ১৬ বছর পর গ্রেপ্তার

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন

আশরাফ আলী ফারুকী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা পুলিশ ১৬ পছর পালিয়ে থাকা গফরগাঁওয়ের আলোচিত হত্যা,ডাকাতি ও দ্রুত বিচার আইনের মামলায় পরোয়ানাভূক্ত আসামী মাসুদ মিয়া (৪৮)কে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করছে।সে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি এলাকার সুন্দর আলীর ছেলে।

গতকাল বুুধবার তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাসুদ মিয়া ১৬ বছর আগে গফরগাঁওয়ের চাঞ্চল্যকর দুইটি হত্যা,তিনটি ডাকাতি ও একটি দ্রুতবিচার আইনের মামলার পরোয়ানাভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেত্রকোণা জেলার সাতপাই গারো এলাকা থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ। তিনি সেখানে ভিন্ন নাম ও পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে বসবাস করছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,‘ চাঞ্চল্যকর ছয়টি মামলার পরোয়ানাভূক্ত প্রধান আসামী মাসুদ মিয়া ১৬ বছর আত্মগোপনে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল বুধবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin