মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁও বড় ভাইয়ের সাফকাওলা জমি ক্ষমতার জোরে ছোট ভাই দখলে নেয়

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

প্রতিবেদক হানিফ খান:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মোহাম্মদ নুরুল ইসলাম পৌরসভা ০৬ নং ওয়ার্ড রাগাইচটি গ্রামে ৩.৫০ শতাংশজমি বাসা সহ ক্রয় করেন পূর্বে।
বিবাদী মো: আলী হোসেন ৮-৯ বছর আগে ক্ষমতার দাপট দেখিয়ে মোঃ নুরুল ইসলামের স্ব পরিবারকে বাসা থেকে বাহির করিয়া দেয়। পরবর্তীতে সকলেই গ্রামের বাড়িতে চলে যায়,নুরুল ইসলাম দুই বছর পূর্বে দেশে আসিয়া বাসা জমি ও কালাইপাড় মৌজার জমি তার ছেলে মুহাম্মদ মাহিন কে হেবা ঘোষণা দলিল মূলে রেজিস্ট্রি করিয়ে দেয়। মাহিন বাসাসহ কালাইপারের জমি দখল করিতে গেলে বিবাদী তার সন্ত্রাস বাহিনী নিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দেওয়া বাসা ও জমি দখলে বাধা দেন এবং হুমকি প্রদান করে।

ইহা ছাড়া ৬-৭ বছর পূর্বে বিবাদী আলী হোসেন তার সন্ত্রাস বাহিনী নিয়ে সফকাওলা ক্রয়কৃত জমির কালাইপাড় মৌজা মোট ৮৮ শতাংশ ফসলি জমি ও জ্বালেশ্বর গ্রামের বসতবাড়ি দখল করিয়া বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে। নুরুল ইসলামের বসত ঘরে গরু ছাগলের খামার করে। বসত বাড়ির আঙিনায় বড় বড় গাছ ছিল যাহার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা। এটাও বিক্রি করিয়া দেয়।কিছু দিন পূর্বে মোহাম্মদ নুরুল ইসলাম কালাইপাড় মৌজায় অবস্থিত জমি ও গ্রামের বাড়ির বসতভিটা উদ্ধার করিতে গেলে বিবাদী তার সন্ত্রাস বাহিনী নিয়া ৫০ লক্ষ টাকা দাবি করে, টাকা না দেওয়া পর্যন্ত জমি দখল ছাড়িবে না বলে হুমকি দেয়।
উক্ত বিষয়ে মোহাম্মদ নুরুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin