শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৭:১৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন আমাদের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এছাড়া, শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

গত দেড় দশকে দেশে গুম, নিখোঁজ এমনকি এই প্রেক্ষাপটে আয়নাঘরের মতো টর্চার সেলও আলোচনায় এসেছে বারবার।

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠক চলছে আজ। গত ২১ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের দলিলে শিগগিরই স্বাক্ষর করবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin