মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গোপন বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী

Reporter Name / ২৬৬ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৫:৫৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় বরেণ্য অভিনেত্রী জয়সুধা কাপুর। মালায়ালাম, কন্নড়, তামিল-তেলেগু, হিন্দি সব ভাষাতেই সিনেমা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ চার দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের দক্ষতায় নজর কেড়েছেন নেটিজেনদের।

তবে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, গোপনে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন ৬৪ বছর বয়েসী জয়সুধা। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী। একটি তেলেগু টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে বিষয়টি খোলাসা করেন তিনি।

সম্প্রতি তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘বারিসু’র প্রচার অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। মূলত, এরপর থেকেই অভিনেত্রীর গোপন বিয়ের গুঞ্জন বাতাসেউরে বেড়াচ্ছে!

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে জয়সুধা জানান, কয়েক দিন আগে যে ব্যক্তিকে আমার সঙ্গে দেখেছনে, তার নাম ফিলিপ রুয়েলস। তিনি আমার স্বামী নন। তিনি একজন আমেরিকান চিত্রপরিচালক। ইন্টারনেটে আমার জীবন সম্পর্কে জেনে। আসলে তিনি আমার বায়োপিক নির্মাণ করতে চান। আর এজন্য যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন। সেই সঙ্গে আমাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন স্থানে আমার সঙ্গে যাচ্ছেন।

প্রসঙ্গত, জয়সুধা প্রথমে রাজেন্দ্র প্রসাদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। ১৯৮২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ১৯৮৫ সালে তিনি নিতিন কাপুরকে বিয়ে করেন তিনি এবং এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু ২০১৭ সালে মারা যান জয়সুধার স্বামী নিতিন মারা যাওয়ার পর থেকেই সিঙ্গেলই রয়েছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin