সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে কৃষি উদ্যোক্তা গড়েতে পার্টনার কংগ্রেস

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবিরঃ
ময়মনসিংহের গৌরীপুরে উত্তম কৃষি চর্চা ও কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’।গত মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় গৌরীপুর উপজেলায় ৭০টি পার্টনার ফিল্ড স্কুল (PFS) স্থাপন করা হবে। ইতোমধ্যে ৩২টি স্কুলে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠ দিবস, ওরিয়েন্টেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা ড. সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমসহ অন্যান্যরা।
কংগ্রেসে অংশগ্রহণকারী বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু উৎপাদন নয়, কৃষিকে একটি পেশা ও উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin