সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লবসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা যেন পর্যাপ্ত সহায়তা পায়—সেজন্য কৃষি পুনর্বাসন, বীজ ও সার সহায়তা, প্রযুক্তি হস্তান্তরসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের উৎসাহিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
এসময় চাষীদের মাঝে মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হড়সহ বিভিন্ন ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের কৃষকরা উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin