মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:০১ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর  প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ  হিম্মত নগর গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী। তার নাম ফাতেমা খাতুন (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা খাতুনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। প্রায় দশ বছর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের  হিম্মতনগর গ্রামের  নেকবর আলীর ছেলে  উজ্জল মিয়ার সাথে বিয়ে ফাতেমার। তাদের সংসারে কোন সন্তান ছিল না। সম্প্রতি উজ্জল মিয়া দ্বিতীয় বিয়ে করেন।  মঙ্গলবার রাতে গৃহবধূ ফাতেমা খাতুন পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তার স্বামী উজ্জল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমান আলাদা ঘরে।
বুধবার সকালে ফাতেমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ঘরের ধরনায় ওড়না পেচিয়া গলায় ফাঁস নিয়েছে ফাতেমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin